শাকিব ভাই ২০ বছরেরও বেশি সময় ধরে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছেন। তিনি আমাদের দেশের শীর্ষ নায়ক। তাঁর সঙ্গে কম্পিটিশন করতে পারা আমার জন্য অনেক বড় ব্যাপার। কিন্তু শাকিব খানের সঙ্গে প্রতিযোগিতার যোগ্যতা আমার হয়নি ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবি নিয়ে ব্যস্ত অভিনেতা সিয়াম আহমেদ। আজ তাঁর জন্মদিন। এই দিনে পরিবারের কাছ থেকে তিনি রয়েছেন দূরে। সুন্দরবনের কাছাকাছি মোংলায় চলছিল তাঁদের ছবির শুটিং। ফলে লঞ্চেই কাটল তাঁর এ বছরের জন্মদিন। সেসব নিয়েই কথা হলো তাঁর সঙ্গে।
জন্মদিন কীভাবে কাটাচ্ছেন?
এখানে সময় কাটানোর তেমন কোন সুযোগ নেই। কখনো গল্পের বই পড়ছি, গান শুনছি। তবে কাজ করেই কাটছে বেশির ভাগ সময়। কখনো অভিনয়, কখনো স্ক্রিপ্ট পরে সময় কাটছে। আমাদের অ্যাক্টিং ট্রেইনার আছেন, তাঁর সঙ্গে কথা বলে কিছু শেখার চেষ্টা করছি। ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ টিম এখন আমার কাছে একটি পরিবার। অনেক বাচ্চা উইশ করছে। এদের সবাইকে নিয়ে জন্মদিন কাটিয়ে দিচ্ছি।
0 Comments